প্রত্যেক মানুষই যে যার মতো করে ভালো. একই ব্যক্তি তাই কখনোই একই সঙ্গে সবার কাছে ভালো কিংবা খারাপ হতে পারে না. যদি সেই ব্যক্তি পাগল না হয়. হয়তো বা তার পাগলামির কারণ আমরা কখনো কখনো অনুসন্ধান করার চেষ্টা করে থাকি, কিন্তু এরকম মানুষ দেখামাত্র তাকে পাগল বলেই সম্বোধন করে থাকি... তাই বলি, আমরা কখন কার কাছে ভালো হলাম বা খারাপ হয়ে গেলাম তা না ভেবে নিজের সততা বজায় রেখে কাজ করে চলি তবে এই ভালো খারাপের বিচার 'সময়'ই ঠিক সময়ে করে নেবে. এইসব নিয়ে ভাবতে থাকলে আমরা নিজেরাই পিছিয়ে পরব. সুতরাং, এগিয়ে চল...এগিয়ে চল...এগিয়ে চল...